জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর সরকারি কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন বিলে অবশেষে স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। বৃহস্পতিবার ছয় মাসের বেতন বিলের স্বাক্ষরিত চেক ব্যাংকে জমা হয়েছে।
জগন্নাথপুর সরকারি কলেজ সূত্র জানায়, ১৯৮৭ সালে জগন্নাথপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণের গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকে জাতীয়করণের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউসি) এর সিদ্ধান্ত মোতাবেক সরকারিকরণের ঘোষণা হলেও দাপ্তরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত আগের মতো বেসরকারি নিয়মে শিক্ষক ও কর্মচারীদের বেসরকারি অংশের বেতন ভাতা ও আনুষঙ্গিক বিল পরিশোধ করার কথা। পরিপত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষের যৌথভাবে এসব বেতন বিলে স্বাক্ষর করবেন। কিন্তু নানা অজুহাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম শিক্ষক ও কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর না করায় এক বছরের বকেয়া বেতন বিল জমা হয়। তবে শিক্ষক কর্মচারীরা ছয় মাসের বকেয়া বেতন বিল দাখিল করেন। শিক্ষকদের বেতন না পাওয়া ও অসন্তোষের খবর দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত হলে বুধবার রাতে কয়েকজন শিক্ষক কে ডেকে বেতন বিলে স্বাক্ষর করেন ইউএনও।
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী যুব শংকর দাস জানান, বৃহস্পতিবার বেতন বিলের চেক ব্যাংকে জমা দিয়েছেন। তিনি বলেন, ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের বেতন বিল ২০ লাখ ৩৯ হাজার ৪৭০ টাকা জমা হয়েছে।
- ফখরুলের বানেয়াট কথায় সরকারের পতন হবে না -সমাজকল্যাণ মন্ত্রী
- ডাকবাংলোর সেতু চালু/ ভাঙা পড়ছে গুদামের সেতু


