শিক্ষক খুন ও লাঞ্ছনার ঘটনায় সুনামগঞ্জ বাকবিশিস’র নিন্দা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ জুন সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল সরকার (৩৫) কে খুন এবং ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৮ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় পুলিশের উপস্থিতিতে জুতার মালা পরিয়ে চরম অপমান ও লাঞ্ছনাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত শিক্ষক লাঞ্ছনার ঘটনার তীব ্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন — বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
এক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, সিনিয়র সহ—সভাপতি সহকারী অধ্যাপক রামানুজ রায়, সহ—সভাপতি প্রভাষক আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, সহ—সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মাহমুদ সুলতান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রভাষক এম.এম.এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, সদস্য প্রভাষক হিমাদ্রী শংকর তালুকদার, প্রভাষক নূর হোসেন, প্রভাষক জহিরুল ইসলাম, প্রভাষক আবু তাহের রানা, প্রভাষক মুকুল চন্দ্র দাস এবং গ্রন্থাগার শিক্ষক স্বপন রায় এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষা ও শিক্ষকদের উপর আঘাতকে জাতির জন্য চরম লজ্জাকর উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেন।
সাধারণ শিক্ষকসমাজসহ শান্তিপ্রিয় জনগনকে বাকবিশিস ঘোষিত কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তি