মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে ইংরেজি, বাংলা, গণিত, সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক শিক্ষা কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে পৌর শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ে গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালায় ৫ টি ধাপে অংশগ্রহণ করেন জেলার ২৯৮ জন শিক্ষক। এর মধ্যে ইংরেজি বিভাগের প্রশিক্ষণে যৌথভাবে পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম ও মো. ইসমাইল
হোসেন। ৩নং কক্ষে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ নেন ৩১ জন শিক্ষক। অন্যান্যের মধ্যে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রণ করেন সহকারি শিক্ষক মো. ফারুক আহমদ, এমদাদুল হক মিলন, জুয়েল মনি, শাজাল মিয়া, মো. জাকির হোসাইন, তামিনা আক্তার, মোহাম্মদ তারিকুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. জুলহাস উদ্দিন, আব্দুল মতলিব, ফাদার সুধীর গমেজ, গুলনূর চৌধুরী, পিয়ারা বেগম, শামিমা সুলতানা, মো. নজরুল ইসলাম, আব্দুর রব হোসাইন, বিজন কুমার বর্মন, মো. অমর আলী, মো,কয়েস মিয়া, মো. সুহেল মুসতাফিজুর রহমান, মো. মমতাজুল হোসেন আবেদ, নেশ চন্দ্র দাস, মো. সামরুল হোসেন, মো. হাফিজুর রহমান মো.বুরহান উদ্দিন, মো. কয়েস আলী, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সুকুমার রায়, মো.মোজাম্মেল হক, রওশনার আক্তার, মো. মুহাব্বত আলী ।
- দুর্নীতি অভ্যাসে পরিণত হয়েছে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
- জেলা মানবাধিকার কমিশনের আইনজীবী প্যানেল গঠন


