শাল্লা প্রতিনিধি
দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ‘শিক্ষা খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে সরকার। গ্রামের ছেলে-মেয়েদের লেখাপড়ার সুযোগ বৃদ্ধির জন্য এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের তালিকায় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্ব পেয়েছে। যার ফলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানও এমপিওভুক্ত হয়েছে।’
সোমবার দুপুর ২টায় শাল্লা উপজেলার সাউধেরশ্রী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
ড. জয়া সেনগুপ্তা আরো বলেন,‘দিরাই-শাল্লার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয়করণের সুফল ভোগ করে সুশিক্ষা লাভ করে জনগণের কল্যাণে তোমাদের কাজ করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মধ্যেই রয়েছে আগামী দিনের শেখ হাসিনা ও ড. দিপু মনি।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, হাবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি কাজল বরণ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক নাজমুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পলাশ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল হরিপদ সরকার।


