স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল পরবর্তী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বীরগাঁও বাজার জামে মসজিদের ইমাম শওকতুল ইসলামের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদের পূর্বে বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামিনুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন মাওলানা মো. হুমায়ুন রশীদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আলী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সাইকুল ইসলাম, নূর জালাল করিম। শহীবুর রহমান, আবুল খয়ের, রায়ফত আলী, জুবায়ের আহমদ, সাংবাদিক শহীদ নূর আহমেদ, সহকারি শিক্ষক শাপওয়ানুল হক, শিক্ষাথী সুমেল আহমেদ প্রমুখ।
এসময় অন্যান্যদের বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান, সহকারি শিক্ষক মো. আলী আহমদ খান, রাহেলা বেগম, জুবেলী তালুকদার, শফিকুল ইসলাম, মহিউদ্দিন, অফিস সহকারি এখলাছুর রহমান, তুরান আলী, দিরেন্দ্রনাথ পাল।
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে মানপত্র ও পরীক্ষা সহায়িকা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অপরদিকে দুপুর ১২ টায় বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলের আয়েরাজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নূর জালাল করিমের সভাপতিত্বে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা, জুবায়ের আল মাহমুদ ও সহ সুপার মাওলানা নূর আহমদ।
- ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


