স্টাফ রিপোর্টার
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সহ সভাপতি ও প্রধান শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, ভূমিকা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপা ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহয়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, শিক্ষা অফিসার এ কে এনামুর রহিম বাবর প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সহ সভাপতি ও প্রধান শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
- এমপি রতন’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
- এবছর পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী


