জগন্নাথপুর অফিস
সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। সম্প্রতি সিলেটের বিভাগীয় কমিশনার দপ্তরে সিলেট বিভাগের সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানের
কার্যক্রম মূল্যায়ন করে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত করা হয়।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা শিক্ষার মানন্নোয়ন বিষয়ক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। এসময় সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আকমল হোসেনকে অভিনন্দন জানানো হয়।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান, প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানন্নোয়নে বিশেষ অবদানের জন্য জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সিলেট বিভাগে গিয়ে এবার বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি বলেন, আমরা আশাবাদি জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এ প্রসঙ্গে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন জানান, সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার জগন্নাথপুরবাসী। এজন্য তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব¡ অর্জন নয় আমি জগন্নাথপুর উপজেলার শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহেযোগিতা কামনা করেন।


