ছাতক ও দোয়ারা প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘ সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে সর্বাধিক দিয়ে যাচ্ছে। স্কুল-মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সরকার কারিগরী শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকায় ১৬টি কলেজ ও ৬৪টি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে। এলাকা ভিত্তিক নতুন-নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে শতভাগে উন্নীত করতে কাজ করছে।
রোববার দুপুরে ছাতক জালালিয়া মাদ্রাসায় ১কোটি টাকা ব্যয়ে নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
ঘোষণা করেন।
এউপলক্ষে মাদরাসা মাঠে পরিচালনা কমিটির সভাপত্বি আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাও. আলী আজগর খানের পরিচালনায় মাদরাসা মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খান, শিক্ষা অধিদপ্তর সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, অধ্যক্ষ মাও. কেএম মনোওর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পল্লীবিদ্যুৎ সমিতির জিএম উকিল কুমার সাহা, দাতা সদস্য সামছ উদ্দিন, আ.লীগ নেতা ছানাউর রহমান তালুকদার ছানা, সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আফজাল আবেদীন আবুল, পীর মোহাম্মদ আলী মিলন, আফজাল হোসেন।
দোয়ারায় ৭টি গ্রামে বিদ্যুৎ
সংযোগের উদ্বোধন
দোয়ারাজার উপজেলায় ৭টি গ্রামের পল্লীবিদ্যুত সংযোগের উদ্বোধর করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। দোয়ারাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর স্মৃতিসৌধের মাঠে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা।
রবিবার বিকাল ৩ টায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, ডিডিএলজি এমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার অখিল কুমার সাহা, সিভিল সার্জন ডা. আশতোষ দাস, সহ কারী পুলিশ সুপার মো. দুলন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমিন, এনডিসি শাকিল আহমদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল, রাহুল চন্দ দাস, আক্তার রায়হান, ফারাজানা আক্তার, মঞ্জুরুল আলম, আল আমিন তালুকদার, পল্লি বিদ্যুৎ সমিতি বোর্ডের সদস্য সচিব পীর মোহাম্মদ আলী মিলন, রুটারিয়ান নুরুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু শা’দত লাহিন, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মমিন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক হাজী আব্দুল খালেক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন,সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, পল্লী বিদ্যুৎ এলাকা পরিচালক মো.আক্তার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার একে এম ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শফর আলী,জেলা কৃষক লীগের সাবেক সভাপতি করুনা সিন্দু চৌধুরী বাবুল, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার, জাউয়াবাজার ইউপির চেয়ারম্যান মোরাদ হোসেন, উত্তর কুরমা ইউপির চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা দোহালীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, বোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, পান্ডারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোহালীয়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি নুর মিয়া, ভানু দাস, সেচ্ছা সেবকলীগ নেতা মো.ছালিক মিয়া, কামরুজ্জামান রুবেল ভুইয়া, যুবলীগ নেতা ফজলুর রহমান, ছাইফুল ইসলাম, নজরুল ভুইয়া, বুলবুল আহমদ, আবু রায়হান, আবু হানিফা, ছাত্রলীগ নেতা ছালা উদ্দিন, একরামুল হুসেন সোহেল প্রমুখ।
সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শ্রীলংকার ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজী কমিশনের চেয়ারম্যান
- সাংবাদিক হাসান শাহরিয়ারকে অভিনন্দন


