দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশেষ কৃষি পূণর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা কৃষি অফিসার মুকছেদুল হক,উপজেলা প্রাণি সম্পদ অফিসার মানছুরুল হক, সহকারি কৃষি অফিসার আব্দুল আলীম, শিমুলবাক ইউপি উপ সহকারি কৃষি কর্মকর্তা টিটু তালকুদার, উজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাকির আহমদ, ইউপি সদস্য হায়াতুল ইসলাম, মোজাহিদ মিয়া, সৈয়দুর রহমান,লাল মিয়া, নুরুল হক, নুরুল আমীন, বিলকিছ বেগম, আওয়ামীলীগ নেতা কাছম আলী,ছাত্রলীগ নেতা সালেখ আহমদ, ধ্রুবতারা সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, ইউপি সচিব মিতালী তালুকদার প্রমুখ।


