দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জন চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ।
প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা মো.মিজানুর রহমান জিতু, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী।
বৃহস্পতিবার বিকালে রামেশ্বরপুর বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেনের পরিচালনায় আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ও সকল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে প্রার্থী বাচাই সংক্রান্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন নেতা আব্দুল মতলিব, আব্দুল মন্নান, করম আলী, হাজী লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদীন, রফিকুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সহ সভাপতি নুরুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম,শিক্ষা বিষয়ক সম্পাদক শাকির আহমদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাবাজ মিয়া,সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ছাত্রলীগ নেতা জিলানী মিয়া সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


