শিমুলবাঁক প্রাইমারী স্কুলে শহীদ মিনার নির্মাণে স্মরণের অনুদান

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ।
রবিবার বিকালের শহরের নিজ বাসভবনে শিমুলবাঁক গ্রামের মুরব্বি সরাফত আলী তালুকদার ও রওশন আলী তালুকদারের হাতে অনুদানের এক লক্ষ টাকা তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, শিমুলবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফরিদ    
আহমদ, পরিচালনা কমিটির বর্তমান সভাপতি শাহীন মিয়া, গ্রামের পুরাতন মসজিদের ইমাম আজিজুল হক, জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, পাঠাগার সম্পাদক রাসেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা সোহেল রানা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু, ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ, রয়েল আহমেদ, এইচ আর হাবিব, বদরুল আহমেদ, আল-আমিন পাবেল প্রমুখ।