শিলাবৃষ্টিতে ও হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে বেশ কিছু হাওরের ফসল নষ্ট হওয়ায় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারস্থ একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযুষ রঞ্জন পুরকায়স্থ টিটুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোলাম আজাদ, সহ-সভাপতি মাসুম বিল্লাহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কাশেম, সমাজ সেবা সম্পাদক অ্যাড. আকবর হোসেন, সজিব আহমেদ, ওয়াহিদুল হক, প্রণয় কুমার পাল, নাবিদ হাসান, মোস্তফা কামাল প্রমুখ।

