শিল্পকলায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা

আকরাম উদ্দিন
শনিবার শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাস্কৃতিক সন্ধ্যার আয়োয়োজন করা হয়। ভারতীয় হাইকমিশন, সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও ইন্দিরাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’র উদ্যোগে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের শিল্পীদের পরিবেশনায় গান ও সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলমের রচনায় ও দেবাশিষ তালুকদার শুভ্র’র নির্দেশনায় গীতিনাট্য স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই উপভোগ ভিড়েঠাসা ছিল অডিটোরিয়াম। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল ও ক্রিসেন থীমাম অন্তরা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই তুলিকা ঘোষ চৌধুরী ও শ্রাবন্তী পুরকায়স্থ’র নির্দেশনায় বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের গান ‘বসন্ত বাতাসে সই গো’ দলীয় নৃত্য পরিবেশন করা হয়, তুমি বিনে আকুল পরাণ’ গান পরিবেশন করেন দীপায়ন চৌধুরী। দেবদাস চৌধুরী রঞ্জনের কণ্ঠে মরমী কবি হাছন রাজার গান ‘প্যারারায়ে বালা’ পরিবেশিত হয়, ‘বন্ধু তোর লাইগা রে’ সৈয়দ শাহ নুর এর গান পরিবেশন করেন আলী আফসার সায়েন, অনুষ্ঠানে মণিপুরি
সম্প্রদায়ের দলীয় নৃত্য পরিবেশন সকলকে আনন্দ দেয়।
তুলিকা ঘোষ চৌধুরীর কণ্ঠে দুর্বীণ শাহ’র গান ‘নির্জন যমুনার কুলে বসিয়া কদম্ব তলে’ পরিবেশন করা হয়, ‘দীন দুনিয়ার মালিক খোদা’ বাউল কামাল পাশার গান পরিবেশন করেন মাকসুদুর রহমান দিপু, শুভ্রা তালুকদার বাউল কফিল উদ্দিন সরকারের গান পরিবেশন করেন ‘আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে’, বাউল তছকির আলী নিজের লেখা গান পরিবেশন করেন ‘ভালবাসার ফল পাইলাম ভাই কেরাসিন’। সোহেল রানা গাইলেন গিয়াস উদ্দিনের রচিত গান ‘মরিলে কান্দিস না আমার দায়’, পাগল হাসান পর পর দু’টি গান পরিবেশন করেন ‘আমার ময়নার মুখ ফুটি গিছে ও আইন্দার পুরীর মানুষ আমি’।
পরে পরিবেশিত হয় গীতিনাট্য ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীনের সঞ্চালনায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ- মৌলভীবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, ভারতীয় হাই কমিশনের সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী টিজি রমেশ।
বক্তারা বলেন, শিল্প সংস্কৃতির সমৃদ্ধ অঞ্চল সুনামগঞ্জ। এখানকার লোককবি রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ্ আব্দুল করিম, দুর্বিন শাহ্’এর গান পৃথিবীব্যাপি গাইছেন মানুষ। শনিবার সাংস্কৃতিক সন্ধ্যা বিশেষ করে ৭ মার্চ উপলক্ষে পরিবেশিত গীতিনাট্য ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’ ছিল উপভোগ করার মতো। বক্তারা সুনামগঞ্জের সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেবার জন্য সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সুনামগঞ্জের গীতিকবিদের বইসহ বিভিন্ন প্রকাশনা তুলে দেওয়া হয় এল কৃষ্ণমূর্তির হাতে।