স্টাফ রিপোর্টার
সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুনা, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
আবৃত্তিতে ‘ক’ বিভাগে পুরস্কার পেয়েছেন সেজুতি তরফদার হৃদি, অভিজ্ঞান রায় চৌধুরী, মহাশে^াত তালুকদার রাই। ‘খ’ বিভাগে পুরস্কার পেয়েছেন অর্পিতা রায় চৌধুরী, অয়ন তালুকদার জিৎ, অদিতি রায় চৌধুরী।
৭ মার্চের ভাষণে ‘ক’ বিভাগে পুরস্কার পেয়েছেন শ্রী পর্না দে, সেজুতি তরফদার হৃদি, অভিজ্ঞান রায় চৌধুরী। ‘খ’ বিভাগে পুরস্কার পেয়েছেন আইভি তাবাসসুম নুহা, অয়ন তালুকদার জিৎ, অর্পিতা রায় চৌধুরী।
সংগীতে ‘ক’ বিভাগে পুরস্কার পেয়েছেন পূর্বা দে, আদ্রিতা পন্ডিত, দেবযানী চৌধুরী কথা। ‘খ’ বিভাগে পুরস্কার পেয়েছেন শ্রেয়া চৌধুরী, জিনিয়া অনন্যা, ঐশ^র্য্য দাশ ঐশী।


