শিল্পকলা একাডেমিতে নৃত্য ও ছড়াগানের কর্মশালা

নৃত্য ও ছড়াগান বিষয়ক কর্মশালার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি। বুধবার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার হবে নৃত্য বিষয়ক কর্মশালা এবং আগামী শুক্র ও শনিবার হবে ছড়াগান বিষয়ক কর্মশালা।
কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী/শিল্পীদের জেলা শিল্পকলা একাডেমির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রত্যয়নপত্র প্রদান করা হবে। বিজ্ঞপ্তি