শিল্পকলা একাডেমিতে পাঠচক্র অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শুক্রবার সকালে পাঠচক্র অনুষ্ঠিত হয়ছে। শিল্পকলা একাডেমির লোকসংস্কৃতি সংগ্রহশালা মিলনায়তনে এই পাঠচক্র হয়। এতে বাংলাদেশের জাতীয় সংগীত ও জাতীয় সংগীতের ইতিহাস নিয়ে আলোচনা হয়। এতে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।      পাঠচক্র শুরু আগে উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রথম আলো’র জেলা প্রতিনিধি খলিল রহমান, কবি ও গীতিকার এ কে এম ওয়ারিশ, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় সংগঠনের প্রধান সামিনা চৌধুরী মনি, সাংস্কৃতিকর্মী অর্পনা চক্রবর্তী। নিধারিত বিষয়ের ওপর পাঠচক্রে অংশ নেন শিক্ষার্থী আয়মান ইসলাম, নিলয় চৌধুরী, তাজিন হক, সর্বজিৎ ভট্টাচার্য, প্রান্ত চন্দ, তানিম আহমদ, আফরিন আক্তার। এখন থেকে প্রতিমাসে একবার পাঠচক্র অনুষ্ঠিত হবে।