স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আল্পনা অংকন ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে সংস্কৃতি কর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংস্কৃতি কর্মীরা আল্পনা অংকনে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।


