স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট বলেছেন, বজলুল মজিদ চৌধুরী খসরু আমাকে কিভাবে সাংগঠনিক কাজ করতে হয় শিখিয়েছেন। মানুষকে কিভাবে উদ্ভুদ্ধ করতে হয় শিখেছি তাঁর কাছে। ১৯৭২ সালে তাঁকে নিয়ে নাটকে অভিনয় করেছি। শিল্প-সংস্কৃতির অনুরাগী ছিলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, লেখক-গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে রবিবার সন্ধ্যায় নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেই সময়ে ২১ শে ফেব্রুয়ারির মিছিলে মেয়েরা তেমন অংশগ্রহণ করতো না। তিনি মেয়েদের একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে উদ্ভুদ্ধ করার জন্য নিজের বোনকে আমাদের সাথে মিছিলে পাঠিয়েছিলেন।


