শিশুদের মাঝে যুব মহিলা লীগের পোশাক বিতরণ

দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শিশুদের মাঝে পোশাক বিরতণ করেছে জেলা যুব মহিলা লীগের নেত্রীরা। শনিবার বিকাল ৫ টায় শহরের ওয়েজখালীতে পোশাক বিতরণ করা হয়।
পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা    
যুব মহিলা লীগের অহবায়ক সানজিদা নারসিন দিনা ডায়না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নোমান হাসান খান, যুব মহিলা লীগ নেত্রী নূর জাহান, ওয়েজখালী নারী জাগরণ মহিলা পল্লী সমাজের সভানেত্রী তহুরা বেগম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)