শিশু ও স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি গ্রন্থাগারের নানা আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রচনা, ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা সরকারি গ্রন্থাগার।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, জাতীয় শিশু দিবস উপলক্ষে দুইটি গ্রুপে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ৫ম-৮ম শ্রেণি, রচনার বিষয় ‘বঙ্গবন্ধুর ছেলেবেলা’ (শব্দসীমা ১০০০), ‘খ’ গ্রুপ ৯ম-দ্বাদশ শ্রেণি, রচনার বিষয় ‘বঙ্গবন্ধুর ছাত্রজীবন’ (শব্দসীমা ১২০০)। ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ‘ক’ গ্রুপ ১ম-৪র্থ শ্রেণি, ‘খ’ গ্রুপ ৫ম-৮ম শ্রেণি (ছড়া/কবিতা গ্রন্থাগার থেকে সংগ্রহ করতে হবে)।
এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ‘ক’ গ্রুপ ৫ম-৮ম শ্রেণি, বিষয় ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম (শব্দসীমা ১০০০), ‘খ’ গ্রুপ ৯ম-দ্বাদশ শ্রেণি, বিষয় ‘স্বাধীনতা যুদ্ধের মহানায়ক’  (শব্দসীমা ১২০০), ‘গ’ গ্রুপ ¯œাতক-¯œাতকোত্তর, বিষয় ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য’ (শব্দসীমা ১৫০০), ‘ঘ’ গ্রুপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। বিষয় ‘স্বাধীনতা সংগ্রামে নারী সমাজ’ (শব্দসীমা ১৮০০)।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ১৫ মার্চ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ২২ মার্চ জেলা সরকারি গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সহ ১৫ মার্চ দুপুর ২টার মধ্যে নাম তালিকাভূক্ত করতে পারবেন।  
এছঅড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রতিযোগিকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন রচনা এ-৪ সাইজ সাদা কাগজে নিজ হাতে প্রতি পাতার এক পৃষ্ঠায় লিখতে হবে। ‘ঘ’ গ্রুপের প্রতিযোগিদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র সহ রচনা জমা দিতে হবে। রচনায় নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। শুধুমাত্র প্রতিযোগিতায় বিজয়ীদেরকেই টেলিফোনের মাধ্যমে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানের তারিখ, স্থান ও সময় জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি)