শিশু ধর্ষণ মামলার আসামী নরসিংদী থেকে গ্রেফতার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামীকে নরসিংদী মডেল থানার বাসাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত. আব্দুল আওয়ালের পুত্র এনামুল হক কুকন (৫৫)।
মঙ্গলবার সকালে দোয়ারাবাজার থানার এস আই সাইদুর রহমান মোবাইলের লকেশনের মাধ্যমে ঢাকার নরসিংদী মডেল থানার বাসাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। মঙ্গলবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। দোয়ারাবাজার থানার মামলা নং-৮ তাং- ০৮/০৯/২২।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার আগেই খবর পেয়ে আসামী বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা মোবাইলের লকেশনে থাকে নরসিংদি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। বুধবার আসামীকে আদালতে সোপর্দ করা হবে।