শিশু নাট্য উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
শিশু নাট্য উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন  ডা. আশুতোষ দাসের সভাপতিত্বে ও রংধনু সংগঠনের সভাপতি মোমেন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আইনুর আক্তার পান্না।
এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
এছাড়াও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সহ-সভাপতি অমিয়াংশু চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।