স্টাফ রিপোর্টার
রবিউল হোসেন নামে (২) বছরের একটি নিষ্পাপ শিশু রক্ত শূণ্যতা ও পেটে টিউমার ধরা পড়েছে। শিশুটি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য চার লাখ টাকার প্রয়োজন। কিন্ত শিশুটির পিতা মাকমদ মিয়া একজন ভূমিহীন দিনমুজুর। তিনি দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের বাসিন্দা। একমাস পূর্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুজিবুল হক জানিয়েছেন রবিউল হোসেনের চিকিৎসায় প্রায় ৪ লাখ টাকা খরচ লাগবে। কিন্তু রবিউলের দরিদ্র পিতার পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। তাই টিউমার আক্রান্ত শিশু রবিউলের জীবন বাঁচাতে সমাজের বিত্তশালী দানশীল মানুষদের আর্থিক সহায়তা চেয়েছেন তার পিতা। তাই আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা। মাকমদ মিয়া, বিকাশ নম্বর-০১৭৪৩-৬২৫২৮৯।


