শীতবস্ত্র বিতরণ

‘হারবে শীত জিতবে মানবতা’ স্লোগান কে সামনে রেখে কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শান্তিপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ করেন কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন ও যুবনেতা মো. শামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সদস্য মো. লুৎফুর রহমান লাবিব, জাওয়াদ, সাদিকুর, আসিফ, রিফাত প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি