শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
‘হারবে শীত জিতবে মানবতা’ স্লোগান কে সামনে রেখে কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে শীতবস্ত্র বিতরণ করেন কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দীন, যুগ্ম-সম্পাদক মো.রায়হান উদ্দীন, আব্দুস সালাম মাহবুব, জেলা রোভার সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, ইসরাত জাহান ঈষা, সোহানুর রহমান, মো: লুৎফুর রহমান লাবিব, অভিজিৎ পাল, সাদিকুর, আসিফ, রিফাত, সাজু, সামসুল, সীমা, তনুশ্রী, মনোয়ারা, হাসনা, মিলি প্রমুখ।