শীতে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের

স্টাফ রিপোর্টার
পৌষের এই শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। কাজের তাগিদে এই সব মানুষরা প্রতিদিন ছুটে চলেন কর্মের খোঁজে। এই সময়ে ফসলি জমিতে ধানের ছাড়া রোপণ করতে বেশি কাজ করতে হয় তাদের। এছাড়াও শীতের কারণে কাজ পেতেও বিড়ম্বনায় পড়তে হয় তাদের।
ছিন্নমূল মানুষের সাথে কথা বলে জানা যায়, শীতের মাত্রা বেশি হলেও কাজের খোঁজে প্রতিদিন ঘর থেকে বের হতে হয়। মাটি স্থানান্তরের কাজ, ফসলি জমিতে ধানের ছাড়া রোপণের কাজ করতে হয় বেশি। শীত বেশি হলেও পানিতেই কাজ করতে হয়। এতে করে প্রতিদিন ঠান্ডায় কাজ করতে হয়। অনেকদিন কুয়াশার কারণে ঘর থেকে বের হতে দেরি হয়ে যায়। সেদিন আর কাজ পাওয়া যায় না
নতুন হাসননগরের রং মেস্তুরি সাদেক উদ্দিন বলেন, অতিরিক্ত শীতের কারণে ৪-৫ দিন যাবৎ কাজ পাই না। শীতের মাঝেও সকাল থেকে কাজের খোঁজে যাই। কিন্তু হতাশ হয়ে ফিরে আসতে হয়।
জানিগাঁও এর বাসিন্দা দিনমজুর আজাদুল ইসলাম বলেন, পেটের জন্য কাজ করতে এসেছি। অনেক শীত থাকায় ৯ টায় বের হয়েছিলাম। কিন্তু কাজ পাইনি। তাই এখন কাজের জন্য দাঁড়িয়ে আছি।
নবীনগরের বাসিন্দা লিপু বর্মণ, হেনা বেগম, দিলবাহার, মুমিনা খাতুন, ফাতেমা বেগম বলেন, শীতে খুব কষ্ট করছি। শীতের কাপড় নেই। কেউ এই পর্যন্ত কোনো সহযোগিতা করেনি। কাজের খোঁজে পাতলা কাপড় পড়েই বের হয়েছি।