শুক্রবার ইংল্যান্ড যাচ্ছেন মোস্তাফিজ, মাঠে নামবেন ২১ জুলাই

সু.খবর ডেস্ক
বুধবারও ইংল্যান্ডের ভিসা হাতে পাননি মোস্তাফিজুর রহমান। তবে বৃহস্পতিবার ভিসা হাতে পাবেন বলে বিসিবি সূত্র থেকে জানা গেছে। কাউন্টি খেলার জন্য মোস্তাফিজ ইংল্যান্ড রওনা হতে হচ্ছে তাই শুক্রবার, বাংলাদেশ এয়ার ল্যাইন্সে। সকাল ১১টায় ঢাকা থেকে ছেড়ে কোথাও যাত্রা বিরতি না করে সরাসরি লন্ডনে যায় এই ফ্লাইট।
১৫ জুলাই সাসেক্সের হয়ে তাঁর মাঠে নামার কথা ছিল তাঁর। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় এ ম্যাচেও দলের সঙ্গে থাকা হচ্ছে না কাটার বয়ের। সে ক্ষেত্রে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি প্রথম মাঠে নামবেন ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ম্যাচে।
টি-২০ ব্লাস্টে সাউথ গ্রুপে সামনে মোস্তাফিজের দল খেলবে  তিনটি ম্যাচ। ইংলিশ কাউন্টির এই ক্লাবটির হয়ে মোস্তাফিজের খেলার কথা ওয়ানডে কাপেও। এই টুর্নামেন্টে মোস্তাফিজকে ছাড়াই চারটি ম্যাচ খেলতে হয়েছে সাসেক্সকে। মোস্তাফিজ যাওয়ার পরও গ্রুপ পর্বে থাকবে আরও চারটি ওয়ানডে ম্যাচ।