সুনামগঞ্জ শুদ্ধ সংগীত পরিষদের আয়োজনে বার্ষিক সংগীত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধ্রুব পরিষদ চট্টগ্রাম সংগীত শিক্ষা বোর্ডের পরীক্ষক দীপেন চৌধুরীর তত্বাবধানে লিখিত ও ক্রিয়াত্মক পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় ১ম বর্ষ থেকে ৬ষ্ঠ বর্ষ পর্যন্ত বিষয় ভেদে ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
ক্রিয়াত্মক পরীক্ষা পরিচালনা করেন শুদ্ধ সংগীত পরিষদের অধ্যক্ষ রবীন্দ্র চন্দ্র
রায়। তবলায় সহযোগিতা করেন মনতোষ ঋষি। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সঞ্জু দাস। প্রেস বিজ্ঞপ্তি


