শুভ জন্মদিন ‘স্যার’

স্টাফ রিপোর্টার
শিক্ষাবিদ পরিমল কান্তি দে’র ৬৮ তম জন্মদিন ছিল শনিবার। দৈনন্দিন চালচলনের মতো শনিবারও সকলের প্রিয় এই মানুষটি জেলা শিল্পকলা একাডেমী’র সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
সভার দীর্ঘ আলোচনায় দর্শকসারি থেকে শিল্পকলার   
আগামী দিনের কার্যক্রম পরিচালনার পরামর্শও দিচ্ছিলেন। সভার শেষ পর্যায়ে জেলা শিল্পকলা একাডেমী’র সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন বললেন, ‘আজ আমাদের স্যারের (পরিমল স্যারের) শুভ জন্মদিন। মিলনায়তনে উপস্থিত সকলে এক সঙ্গে বলে উঠলেন শুভ জন্মদিন স্যার। পরে জেলা শিল্পকলা একাডেমী’র সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম মঞ্চ থেকে নেমে তাঁকে হাত ধরে মঞ্চে নিয়ে এসে বললেন, ‘শুভ শুভ শুভ হউক স্যারের জন্মদিন’ জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত সকলেও একসঙ্গে কণ্ঠ মিলালেন। এসময় ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় শিক্ষাবিদ পরিমল কান্তি দে’কে।
অধ্যক্ষ পরিমল কান্তি দে ২০০৭ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করেন। অবসর জীবনের বেশিরভাগ সময়ই সামাজিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।