শহীদ নূর আহমেদ
ধারণ ক্ষমতার বাহিরে প্রায় ৮০০ শিক্ষার্থীকে একটি টিনসেডের পুরাতন ভবনে শিক্ষা কার্যক্রম দিয়ে আসছেন বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কষ্টের শেষ ছিল না শিক্ষার্থীদের। স্বভাবতই প্রত্যাশা ছিল নতুন আধুনিক একটি ভবনের। ক্লাস রুম, শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটিতে এবার আশার আলো দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। লাঘব হতে যাচ্ছে বিদ্যালয়ের ক্লাসরুম সংকট। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৫৮ লক্ষ ১৮ হাজার ব্যয়ে শরু হয়েছে ৪ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলার কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভবনের নির্মাণ কাজ। চলতি বছরের ৬ এপ্রিল কার্যাদেশ পেলেও প্রতিকূল আবহাওয়ার কারণে জুন মাসের শেষের দিকে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মেয়াদের মধ্যে ভবনের কাজ শেষ করতে পারবে বলে আশ্বাস জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষের।
৪ তলা বিশিষ্ট ভবনের পরিকল্পনা করা হলেও প্রকল্পে অর্থসল্পতার কারণে আপাতত প্রথম তলার কাজ শেষ করা হবে। প্রথম তলায় থাকবে তিনটি ক্লাসরুম, ১ টি টয়লেট ব্লক, পার্টিশন সিস্টেম, প্রতিবন্ধিদের জন্যে ব্র্যাম, থাকবে উপরে উঠার সিঁড়ি। প্রকল্প বাস্তবায়নের কাজটি পেয়েছে আর এফ কং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মানসম্মত কাজ ও প্রকল্প মেয়াদের মধ্যে নির্মাণ কাজ বাস্তবায়ন হলে আগামী বছরের শুরুতেই নতুন ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষের।
এদিকে বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ দেখা গেছে। নবম শ্রেণীর ছাত্রী ফাহমিদা বেগম বলেন, আমাদের বিদ্যালয়ে ক্লাসরুম সংকট চরম। একেকটি ব্যাঞ্চে ৬ থেকে ৭ জন করে বসতে হয় আমাদের। এতে ক্লাস করতে আমাদের খুব কষ্ট হয়। নতুন একটি ভবন হওয়ায় আমরা খুব খুশি।
প্রধান শিক্ষক আজিজ মিয়া বলেন, একটি নতুন ভবন আমাদের অনেক দিনের প্রত্যাশা । দেরিতে হলেও নতুন ভবন নির্মাণ হওয়ায় আমরা মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করছি মানসম্মত কাজের মধ্য দিয়ে প্রকল্প সময়ের মধ্যে কাজটি শেষ হবে যাতে আগামী বছরের শুরুতে আমরা ক্লাস শুরু করতে পারি।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন খান বলেন, ভবনটির প্রায় ৩০% কাজ শেষ হয়েছে। প্রকল্প মেয়াদের মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ করা হবে।
- পূর্ব পাগলায় আ.লীগের কোন পক্ষই সভা করেনি
- ছাতকে খাদ্য গুদামকে ঘিরে সরকারী চাল ক্রয়-বিক্রয়ের জমজমাট ব্যবসা


