শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

সু.খবর রিপোর্ট
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় সময় রমিজ বিপণিতে জেলা যুব লীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে
ও যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাশ, অ্যাড. কল্লোল তালুকদার চপল, রঞ্জিত চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসানুল হক উজ্জ্বল, সিনিয়র সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে, লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিনূর রহমান, সদর যুবলীগ প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, দিলোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক ইসমাইল হক, জেলা যুবলীগ নেতা পাভেল আহমেদ।
এদিকে শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন।
সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম ্আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া।
বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমান ভুইয়া, এম. ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, এমদাদ হোসেন, বকুল গোপ, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, সহ সম্পাদক রমজান আলী ছানা, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভ্ইুয়া, নজরুল ইসলাম খোকন, মুহিবুর রহমান লিটু, সুমন মিয়া, সুজেল আহমদ, মল্লিক মনসুর মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল তালুকদার, সুজাত মিয়া, সৈয়দ আকবর আলী, তাজউদ্দিন তাজ,তাজুল হক প্রমুখ।
সভার পূর্বে কেক কেটে দিবসের সূচনা করা হয়।