স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাসিম, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা বেগম শাম্মী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার আহবায়ক নূর মোহাম্মদ ।
সভায় বক্তারা বলেন,‘ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের আদর যত্ম দিয়ে সঠিকভাবে গড়ে তুলতে হবে। যাতে বড় হয়ে সে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। বর্তমান সরকার দেশের শিশুদের জন্য শিশু অধিদপ্তর খোলার চেষ্টা করছে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলার জন্য সরকার সব সময় কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এদিকে দিরাইয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দিরাই উপজেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে জন্মদিন অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। এরপর দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দিরাই উপজেলা শাখার আহ্বায়ক জাহেদুল হক জাহেদের সভাপতিত্বে ও সদস্য সচিব গোপেশ পালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ছাদ উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, বাপ্পি হাসান, রঞ্জু সুত্রধর, সিয়াম হাসান, জাকারিয়া আহমদ, আলীনুর, শাহেদ মিয়া, রোবেল চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে শেখ রাসেল নামটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবীর মানচিত্রে বাংলা ভাষাভাষী মানুষ থাকবে ততদিন শেখ রাসেল বেঁেচ থাকবে তাদের হৃদয়ে। ৭৫’র ১৫ই আগস্ট দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী একটি চক্রের হাতে নিস্পাপ রাসেল শহীদ হন। ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডে মেতে উঠেছিলো ঘাতকের দল। ঘাতকেরা জাতির জনক ও তার পরিবার পরিজনকে খুন করে নাম-নিশানা মুছে দিয়ে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি।
অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দ।
বুধবার সকাল ৮ টায় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক, এ্যাড. খোন্দকার শামসুল হক রেজার নেতৃত্বে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদব বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মানবতার ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন তিনি। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
- হৃদয়কে ভর্তি সহায়তা দিবেন পুলিশ কর্মকর্তা- জাহিদকে চিকিৎসকের বই প্রদান
- সুনামগঞ্জের সফলতা ৩৬ তম বিসিএসে


