শেখ রাসেল পদক : আবেদন জমার সময় ৯ জুলাই পর্যন্ত

শেখ রাসেল পদকের জন্য আগামী ৯ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেখ রাসেল পদক দিতে গত ১০ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীদের www.sheikhrussel.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
এছাড়াও www.doict.gov.bd এবং www.ictd.gov.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেথ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি শিক্ষার্থী ও শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে ১৮ অক্টোবর তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হয়।
এ উপলক্ষে অনুর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোরদের এবং শিশু কিশোরদের উন্নয়নে জড়িত প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২২’ দেওয়া হবে।
আবেদন করার ক্ষেত্রে ‘শেখ রাসেল পদক নীতিমালা ২০২২ (খসড়া)’ অনুসরণ করতে বলা হয়েছে। আবেদন যাচাই-বাছাই কমিটি, মূল্যায়ন কমিটি এবং কেন্দ্রীয় কমিটির মূল্যায়নের পর আগামী ১৮ অক্টোবর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
প্রেসবিজ্ঞপ্তি