ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, উন্নয়ন সভা-সমাবেশ ভাষণ দিয়ে প্রচার করার বিষয় নয়, জনকল্যাণমূলক প্রত্যক্ষ কাজের নামই উন্নয়ন। বিএনপি-জামাত জোট সরকার মানুষের উন্নয়ন করেনি, করেছে তাদের পকেটের উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজের মাধ্যমে উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন এখন মানুষের আঙ্গিনা পর্যন্ত পৌঁছে দিয়েছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চাল জনগণের হাতে তুলে দিচ্ছেন। সমালোচকদের মুখে তালা দিয়ে এ দেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে।
দেশব্যাপী বিদ্যুতায়নের কথা উল্লেখ করে এমপি মানিক বলেন, বিদ্যুৎ ও খাম্বা বাণিজ্যের নামে বিএনপির সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। মেধা ও পরিশ্রম দিয়ে দেশরতœ শেখ হাসিনা দেশকে খাদ্য ও বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন। সারা দেশের ন্যায় ছাতক-দোয়ারার সকল গ্রাম এখন বিদ্যুতের আলোয় ঝলমল করছে। ২০১৯ সালের মধ্যেই ছাতক-দোয়ারার সকল গ্রাম শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হবে।
সোমবার বিকেলে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর পশ্চিমপাড়ায় বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি হারিছ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শামীম আহমদ এবং ছাত্রলীগ নেতা সুমন আহমদের যৌথ পরিচালনায় লাখেশ্বর মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ পলী বিদ্যুৎ সমিতির ডিজিএম আশরাফুল আলম খান, ওসি আশেক সুজা মামুন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন মাষ্টার, সায়েস্তা মিয়া, আব্দুল মছব্বির, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, অ্যাড. আশিক আলী, গিয়াস উদ্দিন, সিলেটস’ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পলী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, এড. শাহাব উদ্দিন, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ, হারুন মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা এম রশিদ আহমদ, ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম, অতুল দেব, শিপু আহমদ প্রমুখ।


