মহান মে দিবসে স্ববেতন সর্বাতœক ছুটি, হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনিকে গ্রেফতার, হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫ এর শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনষ্ঠিত অনুষ্টিত হয়। ১৬ এপ্রিল সন্ধ্যায় মিছিলটি শেরপুর গোলচত্ত্বর প্রদক্ষিণ করে যাত্রী ছাউনীর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। হেটেল শ্রমিক ইউনিয়নের শেরপুর আঝ্চলিক কমিটির সভাপতি শংকর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫ সভাপতি মোঃ মোস্তফা কামাল। এছাড়াও বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা আব্দুল হামিদ চিনু, হোটেল শ্রমিকনেতা শাহিন মিয়া, রোমেল আহমেদ, ইকবাল হোসেন, মুজিবুর রহমান, ফখর আহমেদ, রুস্তুম আলী প্রমূখ। বক্তারা বলেন রক্ত ঝরা সংগ্রামের মাধ্যমে শ্রমিক শ্রেণী বিশ্বব্যাপী ৮ ঘন্টা কর্মদিবসের দাবি প্রতিষ্ঠিত করলেও বাংলাদেশে হোটেল সেক্টরসহ ব্যক্তিমালিকানাধীন অধিকাংশ সেক্টরের শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবসের আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এমন কি মহান মে দিবস উপলক্ষে ১ মে সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও হোটেল শ্রমিকদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

