শেষ মুহূর্তের তদবিরে সম্ভাব্য প্রার্থীরা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন মুকুট

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
নুরুল হুদা মুকুট জানান, জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে নিজের আগ্রহের কথা জানিয়ে  তিনি সভানেত্রীকে বলেন, ‘আমি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই, আমি আপনার দোয়া ও অনুমতি নিতে এসেছি। পরে নেত্রী আমাকে বলেন, আমি অনুমতি ও দোয়া দুটোই করলাম, তুমি প্রার্থী হও’।
নুরুল হুদা মুকুট জানান, এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান তাঁর সঙ্গে ছিলেন।