শেষ হলো ধামাইল উৎসব

স্টাফ রিপোর্টার
কখনো বিচ্ছেদ, কখনো প্রেম, আবার কখনো দেহতত্ত্বের ভেতর-বাহির। এভাবে গীতিকবি রাধারমণ দত্তের সুরের আবেশ ছড়িয়ে যায় শিল্পকলা একাডেমিতে। রাধারমণের সুরে শ্রোতাদের মন ভিজিয়েছেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন, সাধক-কবি রাধারমণ দত্তকে নিয়ে বিশাল পরিসরে এ লোক উৎসব ভীষণ অনুপ্রেরণাদায়ী। আয়োজকদের ধন্যবাদ জানাই রাধারমণ দত্তের গান ও জীবন দর্শনকে তুলে ধরার এ অনন্য প্রয়াসের জন্য।’ আন্তর্জাতিক রাধারমণ পরিষদের
আয়োজনে দুই দিনব্যাপী ধামাইল উৎসবের শেষ দিন ছিল শুক্রবার। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সভাপতি ডি. চৌধুরী অসিত।
প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পিপি অ্যাড. শামছুন নাহার বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সামির পল্লব ও তুর্জ রাজ। এরপর ধামাইল পরিবেশনা করে শতদল শিল্পীগোষ্ঠী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, জগন্নাথপুর আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, ছাতক উপজেলা শিল্পকলা একাডেমি, লোকদল শিল্পীগোষ্ঠী, জামালগঞ্জ উপজেলা ধামাইল দল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী, আলহ্বাজ জমিরুন নুর উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করবে।