স্টাফ রিপোর্টার
শেষ হলো ‘রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার’র ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শেষ দিনের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জজ কোর্টের এপিপি সাইদুর রহমান, রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের উপদেষ্টা অ্যাড. শামছুল আবেদীন, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বিধান চন্দ্র বনিক, মহিম তালুকদার, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি। অনুষ্ঠান পরিচালনা করেন রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মোশাহিদ আলম মুহিম।
এরপর জাহাঙ্গীর আলমের রচনা ও পুলক রাজের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘ঝড়’।
সুনামগঞ্জ উদীচীর নাট্য বিভাগের পরিবেশনায় নাটকে অভিনয় করেন জেলা উদীচী নাট্য সম্পাদক পুলক রাজ, উদীচী নাট্যকর্মী প্রিয়াঙ্কা কর প্রিয়া, অর্চি নাগ মিষ্টি, ইফতেখার সাজ্জাদ পিয়াল, বিনয় আমিন, ডিপিডি অর্নব, মিথীলা ইসলাম মাহি, সাদি, চাঁদনি আক্তার, আকাশ বর্মন, জাহিন, নীর জুবায়ের, নাহিদ আল নেওয়াজ, লিংকি দেব। মিউজিকে ছিলেন তানভীর হাছান, লাইটে এএস মাহবুব, ঢোলে জহির আহমেদ।
এবার রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সাংস্কৃতিক উৎসব উৎসর্গ করা হয় জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দিগ্বিজয় শর্মা চৌধুরী শিবু এবং সিলেট নাট্যালোক’র সাবেক সভাপতি মাহবুব চৌধুরী কে।
নাটক শেষে গান পরিবেশন করে ফ্রেন্ডস টর্গেট ব্যান্ড, পাগলা হাসান এবং স্থানীয় শিল্পীবৃন্দ। এরপর অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিকসংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।




