শেষ হলো সুনামগঞ্জ কালচারাল ফোরামে’র অনুষ্ঠান

লিপসন আহমদ
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন বলেছেন, সুনামগনঞ্জকে নান্দনিক করার সাহস আমি এই প্রজন্মের তরুণদের কাছ থেকেই পাই। এখানকার মানুষের চিন্তা চেতনা দেশের ৬৪ জেলা থেকে ভিন্ন। সব সাধক বাউলদের ঘিরে রয়েছে এই সুনামগঞ্জ শহর।’
তিনি বলেন, এই প্রজম্মের তরুণরা অনেকেই ডাক্তার গবেষক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু কেউ রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে না। আমি এই সুনামগঞ্জের মানুষের জন্য এমন কিছু করে যাবো যাতে ভবিষ্যতে তরুণরা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে।
তিনি বলেন, সুনামগঞ্জ কালচারাল,ফোরামের সাথে আমি আছি এবং এ ধরনের কর্মকা-ে সব সময়ই পাশে থাকার চেষ্টা করব।
সুনামগঞ্জ কালচারাল ফোরামের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের শেষ দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।  
বুধবার সন্ধায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও এনটিভি’র জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও গবেষক আ.ত.ম. সালেহ, জেলা হাছন রাজা ট্রাস্টের সভাপতি ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।