স্টাফ রির্পোটার
পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হল ৩ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আইনুর আক্তার পান্না’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এটুআইয়ের রিসার্চ এসিসটেন্ট তইবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তার, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক মোল্লা।
এসময় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেয়া ৪টি প্যাভিলিয়নে ৩৬ টি স্টল ও অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মেলার সেরা স্টল হিসেবে নির্বাচিত হয় সুনামগঞ্জ প্রধান ডাকঘর। সেরা উদ্যোক্তা গৌরারং ইউনিয়নের উদ্যোক্তা মো. জুনায়েদ আহমদ, শ্রেষ্ঠ পোস্ট ই সেন্টার জাতুয়া ধারণবাজার। শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশীদ খান ও আইসিটি সহকারি কমিশনার মনিরুজ্জামান। সলভেথন স্টলে প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাসির উদ্দিন, ২য় একই প্রতিষ্ঠানের ইমন বর্মন, ৩য় হয়েছে সরকারি মহিলা কলেজের ছাত্রী তানিয়া আক্তার। ডিজিটাল কন্টেন্ট এ সেরা হয়েছে আলহেরা। বির্তক প্রতিযোগিতায় সরকারি মহিলা কলেজ কে পরাজিত করে সুনামগঞ্জ সরকারি কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে বিজয়ী হয়েছে সুনামগঞ্জ পৌর কলেজের বির্তাকিকরা। ডিজিটাল সুনামগঞ্জের ফাউন্ডার সাজ্জাদুর রহমানের সৌজন্যে ও মোশারফ আলম মুসার পরিচালনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার র্যাফেল ড্র তে ৩ টি স্মার্ট ফোন প্রদান করা হয়।


