স্টাফ রিপোর্টার
‘শোক হোক শক্তি, শোক হোক জাগরন, মুজিব তুমি স্মৃতিতে শ্রদ্ধায় থাকবে আমরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মধ্যনগর বাজারে শহীদ মিনার প্রাঙ্গণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি অ্যাড. রনজিত সরকার।
মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান রাসেল আহমেদ’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হাজং দশরথ চন্দ অধিকারি ও সদস্য সচিব আলাল উদ্দিন’র যৌথ সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার, প্রভাকর তালুকদার পান্না, সজল কান্তি সরকার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু, সাংগঠনিক সম্পাদক মনু বাবু, অনুজ দে, মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, সদস্য সাজেদা আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নয়াব আলী, চামারধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উজ্জ্বল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক সুমন দাস, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিউটন সরকার, রুমন মিয়া, চামারধানী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মনিরুল ইসলাম জনি, কাকন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, আশরাফুল ইসলাম রাজন প্রমুখ।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি অ্যাড. রনজিত সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল জাতির পিতার। তাই আমাদের সবার দায়িত্ব হবে জ্ঞান, গরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা।


