শোকদিবস উপলক্ষে জেলা যুবলীগের প্রস্তুতিসভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা যুবলীগ। সোমবার বিকাল ৫টায় সভায় সভাপতিত্বে করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু।
সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সিতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমেদ উজ্জ্বল, দক্ষিণ সুনামগঞ্জ যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন তালুকদার, হাবিব গনি চৌধুরী, আবুল হুসেন, মনসুর আলম, গিয়াস     
উদ্দিন, দেলোয়ার হুসেন, সুমন আহমদ, ধর্মপাশা যুবলীগ নেতা এনায়েত হুসেন, ফারুক আহমদ, পৌর যুবলীগ নেতা গোলাম জিলানী ইমন, সাজিদুল বারী আরজু।
সভায় আগামী ১৫ আগস্ট ভোর ৬টায় রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ১০টায় শোকর‌্যালি, বেলা ১১টায় আলফাত স্কয়ারে শোকসভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, মসজিদ ও মন্দিরে প্রার্থনা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি