সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ এর পিতা বাবু মনোরঞ্জন দাশ পরলোকগমণ করেছেন। রবিবার সকাল ০৮:১৯ মি. ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ০১ মেয়ে ও নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মনোরঞ্জন দাশ এর মৃত্যুতে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ, পরিচালকমন্ডলী, চেম্বারের সকল সদস্য ও সদস্যাবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি


