দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামের মাস্টার সৈয়দ আলী (৮০) আর নেই (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার সকাল ৯টায় নিজ বাড়ি কামরূপদলং গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৫টায় পঞ্চগ্রাম কামরূপদলং এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় ইমামতি করেন পঞ্চগ্রাম এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামীম শায়েখ মাওলানা আকবর আলী।
এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, শায়েখ মাওলানা আফসার উদসীন, দক্ষিণ সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের এরিয়া পরিচালক মো. ফরিদুর রফমান ফরিদ, দ. সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপি নেতা মো. ইলিয়াছ মিয়া, আবুল খয়ের, ইউপি সদস্য আশরাফ আলী, সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম, মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা শামীম আহমদ, ছাত্রদল নেতা সোহেল মিয়া, লিটন মিয়া।
জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।


