শোকসংবাদ- হাজী আব্দুল ওদুদ

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষানুরাগী সদস্য হাজী আব্দুল ওদুদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ সেপ্টম্বর রাত ৩টায় গোলাপগঞ্জ উপজেলার চৌঘরিস্থ তাঁর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
হাজী আব্দুল ওদুদ এর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সবাই গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে গোলপগঞ্জ আওয়ামীলীগ একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালো। তিনি সৎ, নির্ভীক ও আদর্শবান রাজনীতিবীদ হিসেবে সর্বপোরি একজন ভালো মানুষ হিসেবে গোলাপগঞ্জসহ সিলেটের সকল শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী গভীর শোক জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
প্রেস বিজ্ঞপ্তি