শোকসংবাদ

মুক্তিযোদ্ধা আব্দুল মতিন
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাহতাল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। (ইন্নালিল্লাহ…রাজিউন)। মঙ্গলবার তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ
অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মৃত্যুতে আমরা শোকাহত। কাল বুধবার মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
শিক্ষক উকিল আলী
দক্ষিণ সুনামগঞ্জের আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের উকিল আলী মাষ্টার (৫৫) আর নেই। ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১ টা ৩০মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ছেলে ৩মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গল বাদ জোহর আসামপুর গ্রামের মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন স¤পন্ন করা হয়েছে।