ড. জয়া সেনের ফেসবুক স্ট্যাটাস
স্টাফ রিপোর্টার
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভায় দিরাই আসছেন ডা. জয়া সেনগুপ্তা। শোক সভায় সকলের উপস্থিতি কামনা করে মঙ্গলবার সন্ধ্যা ৬.৫২ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) দিরাইয়ে শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভায় অংশগ্রহণ করতে আমি দিরাই আসতেছি। এই শোকসভায় আপনাদের সবার উপস্থিতি একান্ত কাম্য। আপনারাই পারেন এই শোকসভায় এসে আমাকে শক্তি ও সাহস যোগাতে। দিরাই-শাল্লার মানুষই আমাকে তাদের নেতার আসনে নির্বাচন করতে অনুপ্রাণিত করছেন।’
তিনি বলেন,
আমার স্বামীকে সকল নেতাকর্মী মনে-প্রাণে শ্রদ্ধা করতেন। তারা হৃদয় উজার করে তাকে ভালোবাসতেন। তার স্ত্রী হিসেবেও আমাকে সব সময়ই তাদের চাওয়া-পাওয়ার কথা জানাতেন। আমার প্রয়াত স্বামীর প্রতি বিশ্বস্থ হাজার হাজার নেতাকর্মীকেও আমি ব্যক্তিগত ভাবে চিনি। তাদের সুখ দুঃখের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। নেতা মারা যাবার পর শোকার্ত নেতাকর্মীরা আমাকে মানসিকভাবে অফুরান শক্তি দিয়েছেন।
তিনি বলেন, দুর্গম হাওর এলাকার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরনের উন্নয়নে আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত সম্পৃক্ত ছিলেন। তার অনেক স্বপ্ন ও উন্নয়ন তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেছে। দিরাই-শাল্লা সর্বস্তরের জনগণকে নিয়ে আমি সেই স্বপ্নপূরণে কাজ করতে চাই। এজন্য আমি সবার সহযোগিতা চাই ও সবার সাথে একযোগে কাজ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়। আগামী আগামী ৩০ মার্চ দিরাই-শাল্লা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দিরাই উপজেলা ও পৌর আওয়ামা লীগ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর সদরের বিএডিসি মাঠে দুপুর ১২টায় এ শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শোকসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, ভারপ্রাপ্ত পৌর মেয়র বিশ্বজিৎ রায়, কৃষক লীগ নেতা তাজুল ইসলাম, যুবলীগের রঞ্জন রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান সরদার, ছাত্রলীগের উজ্জল চৌধুরী, শ্রমিকলীগের আবুল কাসেম নেতৃবৃন্দ।
- জগন্নাথপুরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম- অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই
- রানীগঞ্জ সেতু’র বাস্তবায়ন চলছে


