স্টাফ রিপোর্টার
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন শোকের অনুষ্ঠান হলেও আওয়ামী অঙ্গ সংগঠনের অনেক নেতকর্মী ছিলেন আত্মসুখে বিভোর। গায়ের জোরে ঠেলাঠেলি করে মরদেহের মঞ্চে উঠে মোবাইল ফোনে সেলফি ও অন্যকে দিয়ে নিজের মোবাইল ফোনে ছবি তোলায় ব্যস্থ ছিলেন। উপস্থিত সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সাথে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন অনেকে।
এসব ঘটনা দেখে সাধারণ মানুষদের বিরক্ত হয়ে নানা মন্তব্য করতে শুনা গেছে। দলীয় নেতাকর্মীদের অশোভনীয় কর্মকান্ড দেখে অনেকেই বলেন,‘তারা সেনবাবুর মৃত্যুতে শোকের চেয়ে মহাসুখে আছেন। লোক দেখানোর জন্য এখানে ফুল নিয়ে এসেছেন। না হলে কিভাবে সেলফি ও ছবি তোলেন।’


