ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টায় স্থানীয় গণমিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।
- শ্রমিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ
- সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা আছে: শিক্ষামন্ত্রী


