১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারে রচনা ও ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপ ৫ম-৮ম শ্রেণি। রচনার বিষয় ‘শিশুদের প্রিয় বন্ধু বঙ্গবন্ধু’। ‘খ’ গ্রুপ ৯ম-দ্বাদশ শ্রেণি। বিষয় ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক আদশর্’। ‘গ’ গ্রুপ ¯œাতক-¯œাতকোত্তর। বিষয় ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন’। ‘ঘ’ গ্রুপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। রচনার বিষয় ‘বঙ্গবন্ধু বাঙালি জাতির অহংকার’।
‘ক’ গ্রুপে ১ হাজার, ‘খ’ গ্রুপে ১ হাজার ২শত, ‘গ’ গ্রুপে ১ হাজার ৫শত এবং ‘ঘ’ গ্রুপে ১৮০০ শব্দসীমার মধ্যে রচনা লিখতে হবে। রচনা সরকারী গ্রন্থাগার কার্যালয়ে ১০ আগস্টের মধ্যে জমা দিতে হবে।
এছাড়াও ছড়া/আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ১ম-৪র্থ শ্রেণি এবং ‘খ’ গ্রুপ ৫ম-৮ম শ্রেণি। ছড়া ও কবিতার কপি গ্রন্থাগারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। প্রতিযোগীকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন সহ ১০ আগস্ট দুপুর ২টার মধ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে নাম রেজি: করতে হবে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণের শর্তাবলী
রচনা এ ৪ সাইজ সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার এক পৃষ্ঠায় লিখতে হবে। উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।
ছাত্র/ছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এবং অন্যান্য প্রতিযোগীর রচনা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ জমা দিতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে রচনায় অবশ্যই পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উলে¬খ করতে হবে। রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচনাযোগ্য হবে না। প্রতিযোগিতাসমূহে গ্র“পভিত্তিক শুধুমাত্র বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান যথাসময়ে জানানো হবে।
প্রতিযোগিতায় সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। প্রেস বিজ্ঞপ্তি


